ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে অভিযোগ  প্রত্যাহার ও সঠিক তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ৩:৩৭

মিথ্যা অভিযোগ প্রত্যাহার, সঠিক তদন্ত ও বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে মোহনপুর উপজেলার মৌগাছী গ্রামের সোবহান আলীর মেয়ে আরেছা বেগম (৪৫) ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরেছা বলেন, মৌগাছী নন্দনহাট এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে আলমগীর বাবুল (৫২) ৩০ জানুয়ারি বিকালে  দেশীয় অস্ত্রসজ্জিত একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মুরগী কেনাবেচা দোকান ঘরে আসেন। সেই সময় তারা বে-আইনিভাবে আমার দোকান ঘর ভেঙ্গে জায়গা দখলের চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীদের বিপক্ষে প্রতিবাদ করতে ও নিজের ইজ্জত রক্ষাতে মুরগী কাটা হাসুয়া নিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করি। বাকবিতন্ডা চলা অবস্থায় আমার পক্ষের লোকজন আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যায়। শুধুমাত্র মুরগী কাটা একটি হাসুয়া আমার হাতে থাকায় সেদিন আমি আমার ইজ্জত ও দোকানঘর রক্ষা করতে পারি। সন্ত্রাসীরা আমার হাতে মুরগী কাটা হাসুয়া দেখে ঘটনাস্থলে আর এগিয়ে না এসে হুমকি ধামকি দিয়ে চলে যায়। 

এর আগেই সন্ত্রাসীদের পক্ষে গত ২৮ জানুয়ারি রোজ শুক্রবার সকাল ৭ঃ৩০ মিনিটের একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আলমগীর বাবলু ৩০ জানুয়ারি আদালতে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। সেটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন। ২৮ জানুয়ারি সন্ত্রাসীরা মুলত দোকান ভাঙতে এসেছিলো, তা প্রতিহত করতে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট মর্মে আদালতে অভিযোগ দিয়েছেন। আসলে দীর্ঘদিন থেকে আমাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। 

সংবাদ সম্মেলনে আরেছা আরো বলেন, গত ১ ফেব্রুয়ারিতে উক্ত জমির উপর সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও জবর দখল বন্ধে ১৪৪ ধারায় প্রয়োজনীয় পদক্ষেপ চেয়ে আদালতে অভিযোগ দিয়েছি। যাতে করে সন্ত্রাসীরা আমার দোকানঘর ভেঙে দখল করতে না পারেন। 

উল্লেখ্য গত ২৮ জানুয়ারি সকালে আলমগীর বাবলু ও তার সন্ত্রাসী বাহিনী সকালে দোকানঘর বন্ধ করতে ও জায়গা দখন করতে এসেছিল। জায়গা দখন করতে না পেরে তারা আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেন। অপরদিকে আরেছা বেগম উক্ত জমির দখন বন্ধে ১৪৪ ধারায় একটি আরজি আদালতে পেশ করেছেন।

জামান / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ