মেসি ও ফুটবল একই সঙ্গে চলে, বলছেন বেনজেমা
বহুদিন রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছেন বার্সেলোনার হয়ে। এখন তিনি প্যারিস সেইন্ট জার্মেইঁতে। তবে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের ভালো করেই জানা কতটা ভয়ঙ্কর হতে পারেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগেও তাই তাদের ভাবনায় স্বাভাবিকভাবেই আছেন আর্জেন্টাইন তারকা।
মঙ্গলবার রাতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন রিয়াল তারকা করিম বেনজেমা। মেসিকে নিয়ে খুব বেশি কথা বলতে না চেয়ে ভাসিয়েছেন প্রশংসায়। ফুটবল ও মেসি একই সঙ্গে চলে বলেও মন্তব্য করেছেন ফরাসি তারকা।
তিনি বলেছেন, ‘আমি মেসিকে নিয়ে কথা বলব না। সে অসাধারণ একজন খেলোয়াড়। যখন বার্সেলোনায় খেলতো, তার বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। যদি মেসিকে নিয়ে কথা বলতে চাই, ফুটবল নিয়ে কথা বলতেই হবে কারণ দুইটা জিনিস একই সঙ্গে যাই।’
জাতীয় দলে এমবাপের সতীর্থ বেনজেমা। সময়ের অন্যতম সেরা তরুণ তারকার রিয়ালে যাওয়ার গুঞ্জনটা অনেকদিনের। চলতি মৌসুমের পর যাওয়ার সম্ভাবনা জোরালো। বেনজেমাও বলছেন, একদিন ঠিকই রিয়ালের হয়ে খেলবেন এমবাপে।
তিনি বলেছেন, ‘এটা অনেক বড় ম্যাচ। এমবাপের বিপক্ষে খেলাটা হবে বিশেষ কিছু। সবাই জানে একদিন সে মাদ্রিদে আসবে। তাকে একটা ম্যাচ খেলতে দেন সে জানে কীভাবে খেলতে হয়।’
দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে তিনি বলেছেন, ‘আমার কাছে পিএসজি দারুণ দল। কারণ তাদের দলে ভালো খেলোয়াড়রা আছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা নিজেদের অবস্থানের উন্নতি করেছে এবং খুব ভালো খেলছে। আপনি বলতে পারবেন না এই দলটা ভালো ফুটবল খেলছে না। এখনকার ফুটবলে কেউ ফেভারিট নেই, যেকেউ ম্যাচ জিততে পারে।’
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম