রামেক হাসপাতালে করোনায় আরো ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। এদের মধ্যে দুজন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া একজন নাটোর এবং একজন জয়পুরহাট জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিলেন তারা।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত এক দিনে রামেক হাসপাতালে করোনা নিয়ে আরও ৪ জন মারা গেছেন। এই চারজনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। এদের একজন নারী আর বাকি তিনজন পুরুষ। চারজনের মধ্যে দুজনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী।
বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ৪৫৩টি নমুনা পরীক্ষায় ৭৩টিতে করোনা ধরা পড়েছে।
রাজশাহীর ১২৩টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১৩ শতাংশ। একই ল্যাবে জয়পুরহাটের ১৬৪টি নমুনা পরীক্ষায় ২৪টিতে, নাটোরের ১৩৮টি নমুনা পরীক্ষায় ৩৬টিতে এবং চাঁপাইনবাবগঞ্জের ২৮টি নমুনা পরীক্ষায় ৩টিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার জয়পুরহাটে ১৪ দশমিক ৬৩, নাটোরে ২৬ দশমিক ০৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ১০ দশমিক ৭১ শতাংশ।
জামান / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার