ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

নতুন বছরে রোনালদোর প্রথম গোল, জিতল ইউনাইটেড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১:১৫

একে একে ছয় ম্যাচ পাননি গোলের দেখা। চাপটা বাড়ছিল, ধেয়ে আসছিল সমালোচনার তির। মঙ্গলবার রাতের ম্যাচেও শুরুর দিকে ছিলেন কিছুটা নিষ্প্রভ। কিন্তু দ্বিতীয়ার্ধে খুঁজে পান নিজেকে, করেন দারুণ এক গোল। তাতে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে তারা জয় পেয়েছে ২-০ গোলে। লিগে টানা দুই ড্রয়ের পর জয় পেল ম্যান ইউনাইটেড। লিগেও এখন তারা আছে চতুর্থ স্থানে। অন্যদিকে সাত ম্যাচ পর হেরেছে ইউনাইটেড। 

প্রথমার্ধে ভালো খেলতে পারেনি রাঙ্কনিকের দল। পঞ্চম মিনিটে রোনালদোর করা ব্যাক হিলে বল পেয়ে জালে জড়াতে পারেননি সাঞ্চো। প্রথমে বল ফেরান গোলরক্ষক, পরে ফিরতি শট তিনি নেন ক্রসবারের উপর দিয়ে। 

১৬তম মিনিটে আর্জেন্টাইন অ্যালেক্স ম্যাক অ্যালেস্টারের শট ফেরান ডেভিড ডি গিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো জাদুতে এগিয়ে যায় ইউনাইটেড। স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেন তিনি। এরপর দারুণ শটে গোল করেন পর্তুগিজ তারকা।

৫১তম মিনিটে এসে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। আক্রমণে ওঠা অ্যান্থনি ইয়েলাংয়াকে আটকাতে ‘লাস্ট ম্যান’ লুইস ডাঙ্ক ফাউল করেন। ভিএআরের সাহায্যে সরাসরি লাল কার্ড দেন রেফারি।

৭১তম মিনিটে রোনালদোর পায়ে বল তুলে দেন ব্রাইটন গোলরক্ষক। সেটা নিজে শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেজকে দেন তিনি। কিন্তু দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন এই মিডফিল্ডার।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এসে দ্বিতীয় গোলের দেখা পায় ইউনাইটেড। অনেকটা একক প্রচেষ্টায় নিজেদের অর্ধ থেকে ছুটে এসে গোল করেন ফার্নান্দেজ। ২৫ ম্যাচে ১২ জয় ও সাত ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল ইউনাইটেড। 

শাফিন / শাফিন

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের