ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মেসি এখন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১:২৫

গোলের পর গোল করেছেন। কত কত গোলরক্ষকে বোকাও বানিয়েছেন। গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন শিরোপা। তবে এখন থেকে একটা রেকর্ড নিশ্চয়ই পোড়াবে লিওনেল মেসিকে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলারটি তো তিনিই। 

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজি মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটিতে দলকে পেনাল্টি থেকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল মেসির সামনে। ৬০ মিনিটে এমবাপের কল্যাণে পেনাল্টি পায় পিএসজি। 

তবে মেসির নেওয়া পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাতেই নেতিবাচক এক রেকর্ডে নাম উঠে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৫টি পেনাল্টি মিস করেছেন তিনি। এই টুর্নামেন্টে ২৩টি পেনাল্টি নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

আর্সেনালের তারকা থিয়েরো অঁরির সঙ্গে যুগ্মভাবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে পেনাল্টি মিসের তালিকায় শীর্ষে আছেন মেসি। তাদের দুজনের পরেই আছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তিনি চারবার ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে।

ম্যাচশেষে মেসির পেনাল্টি শট ঠেকানো নিয়ে রিয়াল মাদ্রিদ গোলরক্ষ কর্তোয়া বলেছেন, ‘এই ধরনের ম্যাচে গোলরক্ষক হিসেবে আপনাকে জানতে হবে কিছু করা লাগতে পারে। আমি মেসির পেনাল্টি নিয়ে অনেক গবেষণা করেছি আর চেষ্টা করেছি তার সঙ্গে খেলতে যখন আমি লাইনে ছিলাম। কিছুটা ভাগ্যেরও দরকার আছে অবশ্য।’

শাফিন / শাফিন

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান