ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

মিরাজ, আকবরের ব্যাটে চট্রগ্রামের সংগ্রহ ১৪৮ রান


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৬-২-২০২২ রাত ৮:১৯

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে চট্টগ্রামের সংহ ১৪৮ রান।

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফিফ হোসেন ধ্রুব। সুস্থ হয়ে একাদশে ফেরা উইল জ্যাকস বরাবরের মত এদিনও দিয়েছিলেন ভালো শুরুর ইঙ্গিত।
তবে তার বিদায়ে চট্টগ্রামের ব্যাটিং খাপছাড়া হয়ে পড়ে। সাজঘরে ফেরার আগে ৯ বলের মোকাবেলায় ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান করেন জ্যাকস। এরপর একে একে সাজঘরে ফেরেন চ্যাডউইক ওয়ালটনন, ওপেনার জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি ও অধিনায়ক আফিফ। তাদের মধ্যে দুই অঙ্কের দেখা পেয়েছেন জাকির (১৯ বলে ২০ রান) ও আফিফ (১০ বলে ১০ রান)
।অষ্টম ওভারের শেষ বলে, মাত্র ৫০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে বন্দরনগরীর দলটি। তখন দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আকবর আলী। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ৬১ রানের পার্টনারশিপ। ২টি করে চার-ছক্কায় ২০ বলে ৩৩ রান করে আকবর বিদায় নিলে ভাঙে পার্টনারশিপ।
এরপর চট্টগ্রামের আশার ফানুশ নিয়ে ক্রিজে আসেন বেনি হাওয়েল। যদিও মিরাজের সাথে ভুল বোঝাবুঝিতে রানআউট হন মাত্র ৩ রানে। মিরাজ লড়াই চালিয়ে যান ১৯তম ওভার পর্যন্ত। অর্ধশতকের মায়া ভুলে টানা ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হওয়ার আগে ৩৮ বলে করেন ৪৪ রান, হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা।
মিরাজের বিদায়ের পরের দুই বলে পরপর দুটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে পরের বলেই ফিরতে হয় সাজঘরে, তাতে খরুচে ওভারেই শহিদুল করেন জোড়া শিকার। শেষ ওভারের প্রথম বলে মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদকে এলবিডব্লিউ করলে ১৪৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। কুমিল্লার পক্ষে মঈন ও শহিদুল তিনটি করে উইকেট শিকার করেন।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!

বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার