ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না তারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ২:৮

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল শুরুর আগে বেশ বড় আকারে হয়ে গেল ক্রিকেটার্স নিলাম। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। আইপিএলের ১৫তম আসর সামনে রেখে ক্রিকেটাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার দাবি, আইপিএল ‍শুরুর আগে ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দেন না।

গাভাস্কার বলেন, ‘নিলাম যেকোনো ক্রিকেটারের জন্য জীবন পাল্টে দেওয়া এক অভিজ্ঞতা। কারণ, এর মধ্যে দিয়ে নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায়। তাদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।’

তবে এর কারণও ব্যাখ্যা করেন গাভাস্কার। যেখানে বর্তমান এই ধারাভাষ্যকারের ধারণা, আইপিএল সামনে রেখে কেউই চান না চোটে পড়তে, ফিটনেসের সমস্যায় পড়তে। 

গাভাস্কারের ব্যাখ্যা, ‘এর প্রধান কারণ, তারা চোট মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তারা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।’

শাফিন / শাফিন

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের