মাদক মামলায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ফয়সাল আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩১ জুলাই একার ফ্ল্যাট থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরদিন ১ আগস্ট আসামি একাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরবর্তীতে গত বছরের ১০ আগস্ট হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত এক হাজার টাকা মুচলেকায় এ ঢাকাই নায়িকার জামিন মঞ্জুর করেন।
শাফিন / জামান
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী