ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফাইনালের আগে পেট ব্যথা সাকিবের, এলেন না অনুশীলনেও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৪:৫৩

চলতি বিপিএলটা দারুণ কাটছিল তার। ব্যাট হাতে যেমন পারফর্ম করছিলেন, ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বল হাতেও ছিলেন দারুণ ক্ষুরধার। কিন্তু ফাইনালের আগে বরিশালকে বড় এক দুশ্চিন্তাই উপহার দিলেন তিনি। পেট ব্যথায় ভুগছেন তিনি। যে কারণে অনুশীলন, ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও এলেন না তিনি। 

ফাইনালের আগে শেষ দিনের অনুশীলনে আজ মাঠে নেমেছিল বরিশাল। কিন্তু সেখানে সাকিবকে পায়নি বরিশাল। ফাইনালের আগে ফটোসেশন হয়েছে দুই দলের। হয়েছে শিরোপা উন্মোচনও। কিন্তু পেটে ব্যথার কারণে তার কিছুতেই ছিল না সাকিবের উপস্থিতি। 

এবারের বিপিএলে ৮টি জয় পেয়েছে বরিশাল। তার পাঁচটি জয়ের নায়ক ছিলেন সাকিব। টানা পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় বনে গড়ে ফেলেছিলেন রেকর্ড। সেই সাকিবই ছিলেন না ফাইনালের আগে সংবাদ সম্মেলনে। 

তার বদলে সংবাদ সম্মেলনে আসেন নুরুল হাসান সোহান। সাকিবের না থাকা সম্পর্কে বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক জানালেন, ঐচ্ছিক অনুশীলনে কিংবা সংবাদ সম্মেলনে না এলেও জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। 

বললেন, গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা করেছি। সাকিব ভাই হয়তো জিম বা কিছু করছেন, এ কারণে এখানে আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা। আসলে এটা ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। সকালে আমি আসার আগে যখন উনাকে দেখেছিলাম তখন উনি জিমে ছিল। তার পরে কি হয়েছে জানি না।

শাফিন / শাফিন

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান