ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বাঁধের কাজ শেষ পর্যায়ে হলেও বিল পাচ্ছেন না পিআইসির কৃষকরা 


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ১১:৪৮

সুনামগঞ্জের সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ড পাউবোর উদ্যোগে নির্মিত বাঁধের কাজ শেষ পর্যায়ে হলেও প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির সাথে জড়িতরা বিল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের  মুসলিমপুর, বালাকান্দা বাজার ও সৈয়দপুর গ্রামের মধ্যে তিনটি পিআইসির সাথে জড়িত রয়েছেন প্রায় ২৫ জন কৃষক। তাদের দাবি, ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু কাজ শেষ করলেও ৭৫-৮০ ভাগ বকেয়া বিল পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষ মাত্র প্রথম বিলের আওতায় প্রত্যেক পিআইসিকে সর্বোচ্চ ২০-২৫% বিল প্রদান করেছে। পুরো বিল না পাওয়ায় পিআইসিরা ঋনদাতাদের কাছে নানাভাবে নাজেহাল হচ্ছেন বলেও জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সদর উপজেলার সুরমা ইউনিয়নে ৩টি পিআইসি প্রকল্প অনুমোদন করে। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে সভাপতি মো. আলাউর রহমান নেতৃত্বাধীন ২০নং পিআইসি, মো. আবু বাক্কার সিদ্দিক নেতৃত্বাধীন ২নং পিআইসি, মো. আবু সালেহ নেতৃত্বাধীন ২১নং পিআইসি। 

উক্ত পিআইসি গুলোর প্রতিনিধিরা ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাদের পিআইসির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে মাত্র ১টি বিলের আওতায় শতকরা ২০ থেকে ২৫ ভাগ টাকা প্রদান করেছেন। ফলে পিআইসির লোকজন মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছেন। বরাদ্দকৃত বিলের টাকা পেয়ে পরিশোধ করবেন এই শর্তে কোন কোন পিআইসির সভাপতি ও সদস্য-সচিবগন ধার কর্জ ও সুদের উপর টাকা সংগ্রহ করে জরুরী ভিত্তিতে বাঁধের কাজ শেষ পর্যায়ে এনেছেন। কোন কোন বাঁধে সর্বোচ্চ ৫শ থেকে ৭শত টাকা রোজে মাটিকাটার জন্য দিনমজুর নিয়োগ করেছেন। আবার কেউ  অন্য জেলা থেকে মোটা অঙ্কের টাকা ভাড়া দিয়ে মাটিকাটার মেশিন এনে পিআইসির কাজ  করেছেন। পিআইসির কাজ সময়মত শেষ করানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসাররা দফায় দফায় পিআইসির লোকদেরকে চাপপ্রয়োগ করেছেন। কিন্তু এখন পিআইসির কাজ শেষ পর্যায়ে এসেছে। ১ম বিল দিয়ে এখন কোন বিল দিচ্ছেননা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

সুরমা ইউনিয়নের ২নং পিআইসির সভাপতি মো. আবু বাক্কার সিদ্দিক বলেন, আমরা উল্যেখিত তারিখের আগেই আমাদের বাঁধের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। বিগত তারিখে ১ম বিল পেয়ে কাজ শুরু করেছি। এখন কাজের শেষ হয়ে গেছে কিন্তু কোন বিল পাচ্ছিনা। এমতাবস্থায় আমরা ধার দেনা করে পিআইসির কাজ সম্পুর্ন করেছি। সময়মত পিআইসির বিল না পেলে, আমাদেরকে বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।  

এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান শাহরিয়ার বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে পিআইসির বিল দিয়ে দেব।

জামান / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা