ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ম ম পৃথ্বী পরিচালিত ‘মেঘের অভ্র’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ২:৫৩
বিএমসি ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো নাটক ‘মেঘের অভ্র’। একটি ভিন্ন ধারার অপূর্ণ ভালবাসার গল্প এবং সমাজের এক অন্ধকার জগত নিয়ে রচিত হয়েছে নাটকটি।নবাগত এবং প্রথম পরিচালিত নাটক হিসেবে এর পরিচালনায় অসাধারণ ভূমিকা রেখেছেন নবাগত পরিচালক ম ম পৃথ্বী। নাটকটির গল্প লিখেছেন ইমতিয়াজ আরিয়ান এবং প্রযোজনা করেছেন কবির আহমেদ হীরা খান। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজাইরা লিমিটেড খ্যাত জনপ্রিয় ইউটুবার ও অভিনেতা প্রত্যয় হিরন এবং অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা।
 
এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজ আরিয়ান এবং জাভেদ গাজি ।চিত্রনাট্য করেছেন ম ম পৃথ্বী, তানজিম হাসান তূর্য, নিলয় হায়দার। চিত্রগ্রহন করেছেন আমির হামজা এবং সম্পাদনা করেছেন আরিফিন সরকার। সহযোগী পরিচালনা করেছেন তানজিম হাসান তূর্য।
 
নাটকটি নিয়ে পরিচালক পৃথ্বী বলেন,  এটি তার পরিচালিত প্রথম নাটক।স্বপ্ন আছে অনেক দূর যাওয়ার। দেশের নাটক ও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানের সাথে ভারসাম্য পূর্ণ রেখেই কাজ করতে চান তিনি। বিশেষ ভাবে তিনি কৃতজ্ঞতা জানান নাটকটির প্রযোজক কবির আহমেদ হীরা খান কে তার মত নতুন পরিচালক এর উপর আস্থা রাখার জন্য। উল্লেখ্য, প্রযোজক হিসেবে এই নাটকের মাধ্যমে  কবির আহমেদ এর আত্মপ্রকাশ। ম ম পৃথ্বী দর্শকদের উদ্দেশে আরও বলেন, তরুন প্রজন্মের জন্য একটি সচেতনমূলক নাটক এটি ।আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে,আপনারা দেখলেই আমার পরিচালনা সার্থক হবে।

এমএসএম / এমএসএম