ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১০:৫৯

ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন দলমত নির্বিশেষে মানুষজন, শ্রদ্ধার ফুলে ভরে উঠছে শহীদ বেদি। যারা প্রাণের বিনিময়ে মাতৃভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করেছেন, তাদের স্মরণ করছে পুরো দেশ। শহীদ মিনারে ফুল দেয়ার সময় প্রায় সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…’। শহীদ দিবসে শোকের আবহে অনেকে পরেছেন কালো পোশাক।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দেয়ার মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। মধ্যরাতে মানুষের উপস্থিতি না থাকলেও সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে মানুষ।

করোনা মহামারী পরিস্থিতিতে জনসমাগম এড়াতে এবারও কিছু বিধিনিষেধ আরোপ ছিল। আগে থেকে বলা হলেও সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জনের বেশি মানুষও আসছেন। ব্যক্তি পর্যায়েও মানা হচ্ছে না দুই জনের মধ্যে সীমিত থাকার বিধি। করোনা টিকার সনদ দেখার কোনও প্রচেষ্টা দেখা যায়নি। তবে অনেকে মধ্যে সচেতনতা দেখা গেছে, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রাখছেন।

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নানা কর্মসূচি পালন করছে।

জামান / জামান

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

বিশ্ব মান দিবস আজ

দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার