রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’
চলচিত্র পরিচালক রফিক সিকদারের বসন্ত বিকেল ছাড়পত্র পেল সিনেমা হলে মুক্তির জন্য। এক যুবক যুবতীর অসাধারণ ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এর প্রধান চরিত্র রুদ্র ও চন্দ্রাবতি চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, সুবাহ। এছা ওমর সানি, তানভীর তনু প্রমুখ অভিনয় করেছেন।
এটি রফিক সিকদারের তৃতীয় চলচ্চিত্র। হুমায়রা সুবহা প্রথমবারের মতো একক নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এ চলচ্চিত্রের মাদ্ধমে। বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পরিচালক রফিক সিকদার নিজেই।
পরিচালক জানিয়েছেন, ছবিটি প্রযোজনা করেছেন সামজুজ্জামান রিমন ও তিনি। যেহেতু এখন বসন্তকাল, তাই বসন্তকাল থাকা অবস্থায় সিনেমা হলে মার্চ মাসের মধ্যে মুক্তির তারিখ নির্ধারণ করব। আমার চলচিত্রের কাহিনী একটি ব্যতিক্রমধর্মী ভালোবাসার গল্প নিয়ে। পাবনা শহরে নির্মাণ করা হয়েছে।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল অবস্থার মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছি একমাত্র আপনাদের ভালোবাসার কারণে। আপনারা ছবিটি মুক্তি পেলে হলে এসে দেখবেন। আপনাদের সহযোগিতা পেলে সামনে আরো সিনেমা আপনাদের উপহার দেব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান