সারা-জাহ্নবীকেও টার্গেট করেছিলেন কনম্যান চন্দ্রশেখর!
সুকেশ চন্দ্রশেখরের প্রতরণা জালে আগেই জড়িয়েছিল বলিউড অভিনেত্রী নোরা ফতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। এবার জানা যাচ্ছে, আরও তিন অভিনেত্রীকে টার্গেট করেছিলেন সুকেশ। তারা হলেন- সারা আলি খান, জাহ্নবী কাপুর ও ভূমি পেডনেকর।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে পেশ করা সাপ্লিমেন্টরি চার্জশিটে জানানো হয়েছে এ তথ্য। সুকেশ এখন জেলে। ২০২১ সালে সারাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তিনি। তবে নিজের পরিচয় গোপন রাখেন। হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কথা চালাচালিও হয়। সুরজ রেড্ডি পরিচয়ে সারার সঙ্গে যোগাযোগ করতেন তিনি।
সুকেশ সারাকে বলেছিলন, বন্ধু হিসেবে সারাকে একটি গাড়ি উপহার দিতে চান তিনি। সুকেশ আরও জানান, তার সিইও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এই সিইও’র নাম হলো পিঙ্কি ইরানি।
এই ইরানির মাধ্যমেই বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতেন কনম্যান (প্রতারক) সুকেশ চন্দ্রশেখর। এ বিষয়ে সারাকে লিখিত জবাব দিতে হয়েছে ইডির কাছে। সেখানে তিনি জানিয়েছেন, সুকেশের উপহারগুলো নিতে মানা করে দিয়েছিলেন তিনি। তিনি এটাও জানিয়েছেন, সুরাজ ওরফে সুকেশ তাকে এক বাক্স চকলেট, কয়েক লাখ টাকা দামের ঘড়িও পাঠিয়েছিলেন।
এছাড়া ২০২১ সালে সুকেশের স্ত্রী একটি স্যাঁলো উদ্বোধনের জন্য ডাকেন জাহ্নবীকে। সেই সময় প্রায় ১৮ লাখ টাকা উপহার দেওয়ার কথা বলেন সুকেশ। এছাড়াও দামি একটি ব্যাগও উপহার দেন জাহ্নবীকে। এখানে নাম জড়ানোর পর ইডির কাছে ব্যাংকের যাবতীয় নথি জমা দিতে হয়েছে জাহ্নবীকে।
যেভাবে জ্যাকুলিনের সঙ্গে সুকেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন ইরানি, একইভাবে ভূমি পেডনেকরের সঙ্গে সুকেশের পরিয়চয় করিয়ে দেন তিনি। ভূমিকেও গাড়ি উপহার দেওয়ার প্রস্তাব দেন সুকেশ। তবে সেসব কোনও উপহারই নেননি ভূমি।
এমএসএম / এমএসএম
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’