নোয়াখালী পাড়ি দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীরা
বাংলাদেশের এক ভিন্ন ধারার ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কিছু তরুণ যুবকের ব্যাচেলর জীবনের নানা ধরনের মজার ঘটনা নিয়ে নাটকটি ইতোমধ্যে বাংলাদেশসহ সারাবিশ্বে বাঙালি প্রবাসীদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।
'ব্যাচেলর পয়েন্ট’ নাটক মানেই দর্শকদের মনে অনেক আনন্দ উল্লাস কাজ করে। বিশেষ করে পলাশ, মিশু সাব্বির, চাষী আলম,মারজুক রাসেল ও শিমুল শর্মার অভিনয়ে মুগ্ধ সবাই। তাদের অভিনয় এখন সবার মুখে মুখে। এ সময়ের জনপ্ৰিয় তরুণ নির্মাতা কাজল আরেফিন আমি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তাদের একত্র করেছেন।
এবার এই নাটকের পাঁচ তারকা (২৩ ফেব্রুয়ারি) একসঙ্গে ছুটে গিয়েছিলেন দেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী। তবে কোনো নাটকের শুটিং কিংবা ঘুরতে নয়। প্রিয় ভক্তদের বিনোদন এবং আনন্দ দিতেই তাদের এই নোয়াখালী যাত্রা।
গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মাজইদী শহরের পুলিশ লাইন মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা-শিল্পীরা। তাদের সাথে ছিলেন নাটকটির লাইন প্রডিউসার তৌহিদ তালুকদার।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন নাটকের পরিচালক কাজল আরেফিন অমি।
এমএসএম / জামান
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান