ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে ৭ স্বর্ণবারসহ চোরাকারবারি আটক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৪:৩২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ সোনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভারতে পাচারকালে উপজেলার ভগবন্তপুর খেয়াঘাট (হাটপাড়া) থেকে আসামিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারির নাম মুক্তার হোসেন (৪০)। সে চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লার ছেলে।
 
৫৩ বিজিবির গোদাগাড়ী বিওপির কমান্ডার সুবেদার আইনুদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃত চোরাকারবারি মুক্তার হোসেন দীর্ঘদিন থেকে বড় বড় চোরাকারবারি স্বর্ণ ব্যবসায়ীদের বহনের কাজে জড়িত ছিল। সে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করার উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিল। তার কাছ থেকে ৭টি স্বর্ণের বারে ৭০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ