নতুন পরিচয়ে জিনাত হাকিম
জনপ্রিয় নাট্যকার নির্দেশক জিনাত হাকিম। নাটক লেখা ও নির্দেশনার পাশাপাশি বর্তমানে তিনি ওয়াল্টন গ্রুপের সিস্টার কনসার্ন শিল্পপ্রতিষ্ঠান ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে আছেন। নতুন খবর হচ্ছে তিনি টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ খবরে উচ্ছ্বসিত নাট্যকার জিনাত হাকিম বলেন, টেলিভিশন নাট্যকার সংঘ বিগত ছয় বছর সফলতার সাথে কার্য নির্বাহী পরিষদের কার্যক্রম চালিয়ে আসছে। নাট্যকারদের স্বার্থ সংরক্ষণ বিষয়ের পাশাপাশি নতুন নাট্যকারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত কর্মশালার আয়োজন করছে এই সংগঠন। করোনা মহামারীর সংকটকালীন সময়ে অন্যান্য পেশাজীবী সংগঠনের পাশাপাশি এই সংগঠনও আর্ত মানবতার সেবায় এগিয়ে আসে।
তিনি আরো বলেন, নাটক সমাজের দর্পণ। সমাজ বিনির্মাণের প্রথম ও প্রধান ধাপের কাজটি করে থাকেন একজন নাট্যকার। সৃজনশীল মানুষদের চমৎকার ও অর্থবহ এই সংগঠনে বিগত সময়েও প্রত্যক্ষভাবে সংশ্লিষ্টতা ছিল আমার। এবার ২০২২- ২০২৩ মেয়াদে সহ সভাপতি নির্বচিত হয়ে ভালো লাগছে। অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি মেধাসত্ত্ব সংরক্ষণের জন্য সৃজনশীল লেখকের অধিকার অর্জনে ভূমিকা রাখতে চাই। বিগত সময়ে সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক এজাজ মুন্না ও তাদের কার্যনির্বাহী পরিষদ অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে সংগঠনের কার্যক্রম চালিয়েছেন। আশা করছি এবারের নির্বাচিত সভাপতি হারুন রশীদ ও সাধারণ সম্পাদক আহসান আলমগীরের নেতৃত্বে আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাব। সকলের কাছে দোয়া প্রার্থী।
এমএসএম / জামান
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
Link Copied