কামাখ্যা মন্দিরে গিয়ে পূজা দিলেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার পূজা দিলেন ভারতের গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে।
বর্তমানে ভারতে অবস্থান করছেন এই নায়িকা। বুধবার আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করছেন তিনি। তারই এক ফাঁকে পূজা দিলেন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। বৃহস্পতিবার আসামের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দির দর্শনে যান অপু। তারপর সেখান পূজাও দেন।
জানা যায়, আগরতলা ছাড়াও এই সফরে গুয়াহাটি, শিলংসহ আশেপাশের কয়েকটি স্থানে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তার সঙ্গে আরও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও গায়িকা মমতাজ।
এই সফর শেষে আগামীকাল (শুক্রবার) দেশে ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসের। ফিরেই রংপুর যাবেন তিনি। এদিন দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রাখবে তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’। রংপুরের দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমাটি উপভোগ করবেন তিনি।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ ২’ সিনেমায় অপুর বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী। তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত