লিটন-মুশফিকের রেকর্ড পার্টনারশিপে টাইগারদের সংগ্রহ ৩০৬ রান
বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ৩০৬ রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাসের সাথে উদ্বোধনী জুটিতে এনে দেন ৩৮ রান। ২৪ বলে ১২ রান করে ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হলে ক্রিজে আসেন সাকিব আল হাসান।
তবে সাকিবও থিতু হতে পারেননি। রশিদ খানের এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ২০ রান করেন ৩৬ রানের মোকাবেলায়। দলীয় ৮৩ রানে সাকিব ফিরলে দলের হাল ধরেন লিটন ও চার নম্বরে নামা মুশফিকুর রহিম।
তৃতীয় উইকেটে দুজনে গড়েন ২০২ রানের পার্টনারশিপ, যা দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড। অনিন্দ্য সুন্দর এই জুটি ভাঙে লিটনের বিদায়ে। তার আগে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। ১২৬ বলের মোকাবেলায় ১৬টি চার ও ২টি ছক্কায় ১৩৬ রান করেন লিটন।
লিটন ছাড়া কেউ অবশ্য ছক্কা হাঁকাতে পারেননি। তবে মুশফিকুর রহিম ছিলেন বেশ উজ্জ্বল। যদিও হাতছাড়া করেছেন শতকের সুবর্ণ সুযোগ। লিটন বিদায় নেওয়ার পরের বলে তিনিও ফরিদ আহমেদের শিকার হন। তবে তার আগে ৮৬ রান করেন ৯৩ বলের মোকাবেলায়, হাঁকান ৯টি চার। লিটন ও মুশফিকের বিদায়ে রানের গতি শ্লথ হয়ে যায়।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০৬ রান। শেষ ২১ বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব সংগ্রহ করতে পেরেছেন ২১ রান। রিয়াদ ৯ বলে ৬ ও আফিফ ১২ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
এমএসএম / জামান
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied