রান্নাঘরে পানির গ্লাস নিয়ে রাশমিকার নাচ ভাইরাল
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তাকে সবসময়ই হাসি খুশি দেখা যায়। সম্প্রতি আল্লু অর্জুনের সঙ্গে 'পুষ্পা' সিনেমাতে ছিলেন সপ্রতিভ। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এ নায়িকা। ভিডিওতে তাকে রান্না ঘরে পানির গ্লাস হাতে নিয়ে নাচ করতে দেখা গেছে। ভিডিওটি শেয়ার দিতেই ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায় ১৭ লাখেরও বেশি রিয়েক্ট পড়েছে। এতে এলি আভ্রাম মন্তব্য করেছেন, 'তুমি কি সুন্দর'। আরেক ভক্ত লিখেছেন, 'আপনি কিভাবে এতো হাসিখুশি থাকেন?'
ভিডিওতে রাশমিকা ডেনিম শর্টস এবং টপ পরেছেন। তাকে দেখতেও চমৎকার লাগছে।কিছুদিন আগে গুজব ছিল যে অভিনেতা বিজয় দেভারকোন্ডা এবং রাশমিকা শিগগিরই বিয়ে করছেন। তারা দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন। এটুকু সত্যি হলেও বিয়ের ব্যাপারটি নিতান্তই গুজব।
এদিকে রাশমিকা বলিউডে অভিষিক্ত হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবি দিয়ে।
এমএসএম / এমএসএম
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার
কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!
হেনস্তার শিকার ইমন
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার
বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩
সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা