ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

স্বামীর অত্যাচারে বিয়ের প্রতি বিশ্বাস উঠে গেছে: পুনম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২২ রাত ১:৪৫

বিতর্কে থাকতে ভালোবাসেন বলিউডের আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে। কখনো নিজের অশ্লীল ছবি বা ভিডিও শেয়ার করে, আবার কখনো অন্যের প্রতি তীর্যক মন্তব্য করে। বলিউডের ঠোঁটকাটা নায়িকাদের তালিকায় তাকে সবার উপরে রাখেন অনেকে।

ক্যামেরার সামনে সাহসী মনোভাব দেখানো এ অভিনেত্রী মন ভেঙে চুরমার। যার নেপথ্যে তার স্বামী ফিল্মমেকার স্যাম বম্বে। স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন পুনম। এবার মুখ খুলেছেন অসুখী দাম্পত্য জীবন নিয়ে।

বলিউডের আরেক আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো লকআপে এবার দেখা যাবে পুনম পাণ্ডেকে। কয়েকদিন আগে এ শো-এর একটি টিজার প্রকাশ্যে এসেছে। যেখানে লকআপের ভেতরে দেখে গেছে পুনমকে।

সেখানে খোলামেলা নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন পুনম পাণ্ডে। জানিয়েছেন, আপাতত তিনি সিঙ্গেল। নতুন কোনো সম্পর্কে যাওয়ার তাড়াও নেই তার। একাই জীবন কাটাতে চান তিনি। বিয়ের প্রতি তার বিশ্বাস উঠে গেছে বলেও দাবি করেছেন পুনম।

পুনমের ভাষ্য, ‘সংসার নিয়ে খুব স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন ভেঙে গেছে। স্যাম আমার ওপর অকথ্য অত্যাচার করেছে। খুব খারাপ সময় পার করেছি। এখন একটু শান্তিতে বাঁচতে চাই। অনেক দূরে কোথায় চলে যেতে চাই। অতীত ভুলে চাই একটু ভালো থাকতে।’

একতা কাপুরের ওটিটি প্ল্যাটফর্ম ‘অল্ট বালাজি’তে দেখা যাবে ‘লকআপ’ শো। সেখানে কঙ্গনার জেলে থাকতে হবে তারকাদের। শো-এর প্রচারে কঙ্গনা বলেন, ‘আমার শত্রুর তালিকা অনেক বড়। তবে যদি সুযোগ পাই, তাহলে সবার প্রথম করণ জোহরকেই জেলে পুরতে চাই। তার ঠিক পাশের কারাগারে থাকবে একতা। একতা ও করণকে কঠিন শাস্তি দিতে চাই আমি।’

গুঞ্জন ছড়িয়েছে, ‘বিগ বস’কে টেক্কা দিতেই নাকি নতুন এ রিয়ালিটি শো আনছেন প্রযোজক একতা কাপুর। তবে সঞ্চালক হিসেবে কঙ্গনা বলিউড সুপারস্টার সালমানকে টেক্কা দিতে পারবেন কি না, তা সময় বলবে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এ শো দেখা যাবে।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী