শরীর নিয়ে কটাক্ষ, জবাব দিলেন ম্রুনাল
বলিউডের তরুণ তারকা ম্রুনাল ঠাকুর। ‘সুপার থার্টি’ ও ‘বাটলা হাউজ’-এর মতো সফল সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। এছাড়া আকাঙ্ক্ষিত কয়েকটি সিনেমাও রয়েছে অভিনেত্রীর হাতে। তাই ম্রুনালকে ভাবা হচ্ছে মুম্বাই ইন্ডাস্ট্রির নতুন সেনসেশন।
ইনস্টাগ্রামে ম্রুনাল ঠাকুরের ফলোয়ার ৩৮ লাখের বেশি। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। অধিকাংশ সময় প্রশংসাই পান। মিষ্টি চেহারার জাদুতে মুগ্ধ করে রাখেন ভক্তদের।
তবে ব্যতিক্রম যে ঘটে না, এমন নয়। সম্প্রতি তিনি ছবি দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। তার শরীর নিয়ে এসেছে আপত্তিকর মন্তব্য। এক অনুসারী লিখেছেন, ‘পেছনটা পুরো কলসির মতো!’ আবার আরেক অনুসারী মন্তব্য করেন, ‘শরীরের নিচের অংশে এত মাংস কেন?’
এমন কুরুচিপূর্ণ মন্তব্য দেখে চুপ থাকেননি ম্রুনাল। জবাব দিয়েছেন। তবে নিজের ভঙ্গিতে। ক্ষোভ কিংবা রাগ নয়, অনুসারীকে শান্তশিষ্ট মনে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১২ সালে টিভি সিরিয়াল দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন ম্রুনাল ঠাকুর। একই বছর তিনি কাজ করেন ‘লাভ সোনিয়া’ নামের একটি সিনেমায়। তবে সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। বলিউডে পূর্ণ অভিনেত্রী হিসেবে ম্রুনালের অভিষেক হয় ২০১৯ সালের সফল সিনেমা ‘সুপার থার্টি’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন হৃতিক রোশান।
মুক্তির অপেক্ষায় রয়েছে ম্রুনাল অভিনীত নতুন সিনেমা ‘জার্সি’। এতে তার নায়ক শহিদ কাপুর। বলিউডের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে। এছাড়া ‘গুমরাহ’, ‘আঁখ মিচোড়ি’, ‘পিপ্পা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে অভিনেত্রীর।
এমএসএম / এমএসএম
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান