এপ্রিলেই জাহ্নবীর ছোট বোন খুশি কাপুরের প্রথম ছবির শুটিং
কমিকসের পাতা থেকে একদম সেলুলয়েডে। আর্চি এবং তার সাঙ্গপাঙ্গদের কাণ্ডকারখানাকে নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবি খ্যাত পরিচালক জোয়া আখতার।
বলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এ ছবির প্রধান ভূমিকায় নাকি দেখা যেতে পারে শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। তবে তখন সেই বিষয়ে মুখে টুঁ শব্দও করেননি জোয়া আখতার কিংবা বনি কাপুরের মধ্যে কেউই। তবে এবার করলেন।
জাহ্নবী কাপুরের পর এবার শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর পা রাখতে চলেছেন বলিউডে। এবার এই খবরে সিলমোহর দিলেন খুশির বাবা তথা প্রখ্যাত বলি-প্রযোজক বনি কাপুর। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে খুশির অভিষেকের কথা জানিয়েছেন তিনি। বনি আরও জানিয়েছেন, আগামী এপ্রিল থেকেই সেই ছবির শুটিং শুরু করবে খুশি।
তা কি সেই অর্চির ছবি? সে প্রশ্নের জবাবে অবশ্য বনি বলেছেন, ‘খুশি অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করবে। ব্যাস। এখনই এর থেকে বেশি কিছু বলতে পারব না আমি।’ তবে তার প্রযোজিত কোনো ছবিতে যে তার মেয়ে বলিপাড়ায় পা রাখছেন না, সেই কথা চলতি বছরের শুরুর দিকেই বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বনি।
এমএসএম / এমএসএম
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত