ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রতিশ্রুতি-প্রত্যয় আর আনন্দে সকালের সময়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জাহিদুল ইসলাম শিশির photo জাহিদুল ইসলাম শিশির
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১২:১৪

৬ষ্ঠ বর্ষে পা রাখল দৈনিক সকালের সময়। জন্মদিনের আনন্দঘন এই মুহূর্ত উৎযাপনে গতকাল সোমবার সারাদেশ থেকে সকালের সময়ের পরিবারের সদস্য-শুভানুধ্যায়ীরা মিলিত হয়েছিলেন রাজধানীর অভিজাত হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে, যেখানে সবাই মনের কথা বলেছেন, হেসেছেন, গেয়েছেন খেয়েছেন আর প্রতিশ্রুতি দিয়েছেন আগামীদিনে পত্রিকাটি ঘিরে তাদের স্বপ্নপূরণের। 

কণ্ঠশিল্পী মনি কিশোর, আলম আরা  মিনু, বিউটি, শফিক তুহিন, লুইপা, সোমা মুৎসুদ্দি, আনিয়ান শুভদের গানে মুখরিত ছিল হোটেল সোনারগাঁওয়ের বলরুম। সেই সাথে সরকারের মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ আমলা, শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, লেখক শুভানুধ্যায়ীদের উচ্ছ্বল পদচারণায় মিলন মেলায় পরিণত হয়েছিল পুরো অনুষ্ঠান। 

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক পরিবারের সদস্যরা আসেন প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে। তারা ফুলেল শুভেচ্ছা আর শুভেচ্ছাবাণীতে সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিমসহ পরিবারের সদস্যদের সিক্ত করে তোলেন। অনুষ্ঠান ঘিরে নির্মিত প্রচারিত দৈনিক সকালের সময়ের থিম সং সকলের মন কেড়ে নেয়, যেখানে সব মানুষের কথা তুলে ধরাসহ বাংলাদেশের অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর ভিশনারী নেতৃত্বের  কথা তুলে আনা হয়েছে কথা ও সুরে। 

অনুষ্ঠানের আবহ তৈরি করা হয়েছিল নানা ব্যানার, পোস্টার ও প্রদর্শনী দিয়ে। যারা সোনাগাওঁ হোটেলে যাননি তাদের অনেকেই যুক্ত ছিলেন ফেসবুক লাইভের বদৌলতে। 

সকল শ্রেণি-পেশার মানুষের ভালবাসার জবাবে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীদিনে সবার ভালোবাসা কামনা করেন। সেই সাথে দৈনিক সকালের সময় পত্রিকার পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি পত্রিকাটিকে দেশের প্রথম সারিতে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, দৈনিক সকালের সময়ের যাত্রা শুরু একক হাতে হলেও এ প্রতিষ্ঠানটি এখন দেশের মানুষের সম্পদে পরিণত হয়েছে। দেশের সকল জেলা-উপজেলা ছাড়িয়ে লাখো পাঠক আজ আমাদের অংশ। তাই সবার ভালোবাসা নিয়েই তিনি সামনে এগোতে চান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, ধর্ম প্রতিমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আর ব্যস্ততা ঘিরে ছিল- সকালের সময়ের নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক লায়ন নূর ইসলাম, সহকারী সম্পাদক ইউনুছ আলী, বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) সাদিক হাসান পলাশ, মফস্বল সম্পাদক নূর আলম শেখ, প্রধান প্রতিবেদক এম শাহজাহানসহ ম্যানেজম্যান্ট টিমের সদস্যদের মাঝে। সব মিলিয়ে আনন্দঘন দিনটি সবার জন্য হয়ে উঠেছিল সত্যিকার আনন্দ ও ভাব বিনিময়ের। 

জামান / জামান

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনিফর্মধারীদের তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত