রিয়াজ এবং মম এখন পদ্মার পাড়ের ‘রেডিও’তে
হুমায়ূন আহমেদ এর উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনামাতে ২০০৭ সালে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রিয়াজ ও অভিনেত্রী জাকিয়া বারি মম। তৌকীর আহমেদ পরিচালিত সিনেমাটি দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিল। এত বছর ধরে রিয়াজ এবং মম কে একসাথে জুটি হিসেবে চলচিত্রে দেখা যাইনি। দ্বিতীয়বার আবার এক সাথে জুটি হিসেবে অনন্য মামুনের পরিচালনায় একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।সিনেমার নাম ‘রেডিও’।
রিয়াজ ও মম ছাড়াও শুটিংয়ে ব্যস্ত রয়েছেন একঝাঁক শিল্পী-কলাকুশলী। মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গা হরদিয়া গ্রামের পদ্মার পাড়ে চলছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। গল্পের প্রয়োজনেই এমন লোকেশনে শুটিং করা হচ্ছে বলে জানান নির্মাতা মামুন।
তিনি আরও জানান, ‘রেডিও’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগ মুহূর্তে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও যুদ্ধের সময় রেডিওতে প্রচারিত অনুষ্ঠান ও তথ্য নিয়ে মুক্তিযোদ্ধা বা সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ ছিল সেই কাহিনি এ সিনেমার গল্পে ফুটে উঠবে সিনেমাটির গল্প।
এমএসএম / এমএসএম
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!
‘মন খুলে সবকিছু বলতে পারি না’
আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা
আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা
নীরবতা ভাঙলেন মৌনি রায়