জাটকা রক্ষায় চাঁদপুরে নৌ মহড়া অনুষ্ঠিত
জাটকা রক্ষায় চাঁদপুরে নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বাইরের জেলেরাও পদ্মা-মেঘনার অভয়াশ্রমে প্রবেশ করতে পারবে না। আমরা এ বিষয়ে ইতোমধ্যে মুন্সীগঞ্জ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেন এখানে এসে জাটকা না ধরে সেজন্য অনুরোধ জানিয়েছি। একই সাথে আমাদের নৌ সীমানার ৭০ কিলোমিটার নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ নিয়মিত পাহারা দেবে, যাতে জেলা ও বাইরের জেলেরা এসে জাটকা ধরতে না পারে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে জেলা টাস্কফোর্সের আয়োজনে মেঘনা নদীতে যৌথ অভিযানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জাটকাগুলোই বড় ইলিশের রুপান্তর হবে। আগামী দুই মাস আমাদের প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে নিয়ে জাটকা রক্ষা করব। যেসব জেলে এই সময় জাটকা ধরা থেকে বিরত থাকবেন তাদেরকে ৪ মাস সরকারের পক্ষ থেকে আসা ৪০ কেজি করে বিএজফ চাল খাদ্য সহায়তা হিসেবে পৌঁছে দেয়া হবে। আমরা চাইনা জেলেরা কষ্টে থাকুক। তাদেরকে ভাল থাকার জন্য এই কয় মাস যাদের ঋন আছে তাদের কিস্তিগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
এ সময় আরো বক্তব্য রাখেন- নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অভিযানের পূর্বে শহরের বড় স্টেশন মোলহেডে সাধারণ মানুষের মাঝে জাটকা রক্ষায় প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক। এরপর মেঘনা নদীর মোহনার আশাপাশের এলাকায় যৌথ অংশগ্রহণে নৌ মহড়া বের হয়।
এমএসএম / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার