সরকারি সুবিধা পেতে ওয়েজবোর্ড মানতে হবে : তথ্যমন্ত্রী
সরকারি সুযোগ-সুবিধা পেতে সংবাদপত্র ও মিডিয়া মালিকদের সর্বশেষ নবম ওয়েজবোর্ড কার্যকর করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোনোরকম হস্তক্ষেপ করছে না। তবে সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে সর্বশেষ নবম ওয়েজবোর্ড কার্যকর করতে হবে। মালিকপক্ষ আদালত থেকে যে আদেশ এনে ওয়েজবোর্ড দিচ্ছে না, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। যেন সেটা দ্রুত কার্যকর হয়।
গণমাধ্যমকর্মী আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন হবে সাংবাদিকদের সুরক্ষার জন্য। আইনের কিছু সংশোধন প্রয়োজন, এ নিয়ে সংসদীয় কমিটির সভাপতির (হাসানুল হক ইনু) সঙ্গে আমার কথা হয়েছে। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। সেটি কাম্য নয়। দ্বিমত থাকা বিষয়গুলো সংশোধনের সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত আইনটি নিয়ে যেন কারো কোনো দ্বিমত না থাকে, সেই ব্যবস্থা নেয়া হবে।
ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এর মাধ্যমে সরকার অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা দিচ্ছে। শিগগিরই এ ট্রাস্টের একটি নীতিমালা হবে, যেন প্রকৃত সাংবাদিকরা সুরক্ষা পায়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ প্রমুখ।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির