ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দেশে নতুন ভোটার প্রায় ১৫ লাখ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ১:৩১

আজ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রায় ১৫ লাখের মতো নতুন ভোটার যুক্ত হয়ে দেশে মোট ভোটার হবে ১১ কোটি ৩৩ লাখের কাছাকাছি। বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। সারা দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

এই 'জাতীয় ভোটার দিবস' উপলক্ষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আজ নির্বাচন কমিশনার। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন। এর মধ্যে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন ভোটার।

এই আগে ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। আর, চলতি বছর ১ মার্চ পর্যন্ত ইসির পর্যবেক্ষণে অন্তর্ভুক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন, যেখানে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন নাগরিকের তথ্য রয়েছে। তবে এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেনি প্রায় ৩৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর সেটা করা হয়নি। ফলে ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দপ্তরে গিয়ে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময়ে ১৬ বছর বয়সীদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদেরকে এই হালনাগাদে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ হালানাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তবে বর্তমানে নির্বাচন কমিশনের সেন্ট্রাল সার্ভারে ১১ লাখ ১৪ হাজার ৩৩টি আবেদন আটকে রয়েছে। ফলে ১১ লাখেরও বেশি নতুন ভোটার আবেদন অনিষ্পন্ন রেখেই হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার