ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২২ রাত ৮:২৮

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩২ জনের। শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে।  বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন মঙ্গলবার করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৯৯ জনের।

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন। ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে