ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাগরের নিম্নচাপ, বাড়বে তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৩-২০২২ দুপুর ১১:৫৫

বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় গভীর নিম্নচাপ থাকায় আকাশে মেঘের সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ মার্চ) আবাহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি এবং এটার মুভমেন্ট আছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আমাদের আকাশে কিছু মেঘ থাকবে। সাগরে নিম্নচাপ থাকলে গরমের অনুভূতি বাড়বে। তবে গরমের অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই। এই নিম্নচাপ থেকে খুব বেশি প্রভাব আমাদের দেশে পড়বে না। শুধু তাপমাত্রাটা একটু বাড়তে পারে।

তিনি আরো জানান, নিম্নচাপটা এখনো সাগরে আছে, আমাদের পক্ষ থেকে খোঁজখবর রাখছি। আগামীকাল (৬ মার্চ) অথবা পরশু (৭ মার্চ) সাগরের নিম্নচাপটি ভূমিতে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত আমাদের তথ্যনুযায়ী বাংলাদেশে এর তেমন প্রভাব পড়বে না। 

এ‍ই আবহাওয়াবিদ জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে