পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ
মাদক মামলায় ছেলে গ্রেপ্তার হওয়ার পর কঠিন একটা সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে শাহরুখ খানকে। ভালো খবর হলো- বড় পর্দায় ফিরছেন শাহরুখ। ৪ বছর পর যশরাজ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় ফিরছেন তিনি।
শাহরুখের নতুন এ ছবিটির নাম পাঠান, সেটা আগেই জানা গেছিল। কোভিডের কারণে ও শাহরুখের ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য একাধিকবার পিছিয়েছিল এ সিনেমার শুটিং। তবে এবার টিম পাঠান যাচ্ছে স্পেনে, শুরু হয়ে যাবে সিনেমার কাজ।
কয়েকদিন আগে যশরাজ ফিল্মস শাহরুখ খানকে নিয়ে তাদের পরবর্তী ছবি পাঠানের মুক্তির তারিখ ঘোষণা করেছে। শাহরুখ ভক্তরা নতুন এ খবরে বেশি খুশি।
শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল শাহরুখকে। পাঠানের শুটিং করতে এক মাসের জন্য স্পেন যাচ্ছেন তিনি। এদিকে বিমানবন্দরে ঢোকার সময় কিং খান হাত জোড় করে অভিনন্দন জানালেন। এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ সিনেমায় শাহরুখের সঙ্গে অন্য দুই প্রধান চরিত্রের অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান