ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তারা তিনজন ভালো বন্ধু ছিলেন। নিহত তিনজনের জানাজাও একই সাথে অনুষ্ঠিত হলো। আজ রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ছাড়াও অংশগ্রহণ করেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত তিন যুবক হলেন- আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫)। নাজেল পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করেন। জেলা শহরের দাতিয়ারার মামুন ভূইয়ার ছেলে নাজিম ভূঁইয়া ও জেলা শহরের কলেজপাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমানের ছেলে এনামুল (২৬)।
জানাজা শেষে নিহত নাজেল ও নাজিমের মৃতদেহ তাদের গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এনামুলের মৃতদেহ শহরের দক্ষিণ মৌড়াইলে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কের চিনাইর এলাকায় মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলযোগে তিন যুবক আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত এবং একজন আহত হন। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে রাত ২টার দিকে এনামুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied