ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ৪:২৭

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। একই সময়ে করোনা শনাক্তের নমুনা পরীক্ষায় ৫২৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক শূন্য ৬৩ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ৬ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ৮৫ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৬৬ জন ও নারী ১০ হাজার ৫১৯ জন। ২০২০ সালের ৮ মার্চ থেকে আজ (৬ মার্চ) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩ হাজার ৩৪০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জনে। রোগী সুুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় হিসেবে করোনায় মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন।

এমএসএম / জামান

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে

হৃদয়ে ঢাকা-৪১৬ : ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?

জনগণের সচেতনতার মাধ্যমে শহরকে ক্লিন ঢাকা করা হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র

মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ; নতুন স্থাপনা উদ্বোধনকালে আনসার-ভিডিপি মহাপরিচালক

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা