সংস্কারের অভাবে নদীগর্ভে বিলীন হওয়ার পথে ঐতিহ্যবাহী তিন গম্বুজওয়ালা মসজিদ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য একটি গ্রাম হুরুয়ারকান্দা। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ধোপাজান চলতি নদী। এই নদী ভাঙনের কারণে শত বছরের পুরনো তিন গম্বুজওয়ালা মসজিদটি আজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। প্রতি বছর বর্ষায় পাহাড়ি ঢল নামলে নদীতে পানির অনেক স্রোত হয়। সেই স্রোতের ফলে মসজিদের অনেক জায়গাতেই ভাঙ্গন ধরে। আর নদীতে পানি ভরলেই মসজিদের মধ্যে হাঁটু পানি জমে যায় এবং মুসল্লিরা ওই সময় মসজিদে নামাজ আদায় করতে পারেন না।
অনেক বছর যাবত মসজিদের সংস্কার না করার কারণে মসজিদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। যার ফলে কিছু কিছু মুসল্লিরা মসজিদে আসতে ভয় পায়, কখন যে মসজিদ ভেঙে পড়ে নদীতে পড়ে। বেশ কয়েকবছর আগে হুরুয়ারকান্দা গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে এবং সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে মসজিদের পিছনের অংশে গার্ডওয়াল তৈরী করেছেন। নদীতে প্রবল স্রোতের কারণে ওই গার্ডওয়ালটি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে।
বর্ষায় নদীর স্রোতে গার্ডওয়ালের বিভিন্ন জায়গায় ভেঙ্গে পড়ে, ভেঙ্গে যাওয়া গার্ডওয়ালটির প্রতিবছর পূর্ণঃসংস্কার করতে হয়। মসজিদের তহবিলে অর্থ না থাকায় পুনঃসংস্কারের কাজ করতে পারছে না গ্রামবাসী। এমতাবস্থায় ভাঙ্গা জায়গা গুলোর সংস্কার কাজ না করতে পারলে এই ঐতিহ্যবাহী তিন গম্বুজওয়ালা পুরাতন মসজিদটিকে রক্ষা করা যাবে না।
হুরুয়ারকান্দা গ্রামের বাসিন্দা মো. সফিকুল হক বলেন, আমাদের গ্রামের তিন গম্বুজওয়ালা মসজিদটি প্রায় একশ বছর আগে আমাদের বাপ দাদারা তৈরি করে ছিলেন। নদীর পাড় ভাঙ্গার কারনে মসজিদটি এখন খুব কঠিন অবস্থার মধ্যে আছে। বর্ষায় নদীর পানি বাড়ার আগে যদি কিছু সংস্কার না করা যায় তাহলে মসজিদের অনেক ক্ষতি হয়ে যাবে। এখন আমরা যদি সরকারী তহবিল থেকে কিছু সাহায্য-সহযোগিতা পাই তাহলে নতুন একটি মসজিদ তৈরি করতে পারব।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied