ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এক সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে ৫১.২ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৫:৫৬

দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু কমছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে) সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ। সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) এক লাখ ৬৭ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ছিলেন ৯ হাজার ৩৮৯ জন। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে,  গত এক সপ্তাহে দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে। শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এমএসএম / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে