ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

নেত্রী হচ্ছেন নায়িকা বুবলী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৩-২০২২ বিকাল ৬:১৩

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। একের পর এক সিনেমায় অভিনয় করেই যাচ্ছেন। সম্প্রতি নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘লোকাল’। নির্মাণ করছেন সাইফ চন্দন।

সোমবার (৭ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের মাধ্যমে সুখবরটি সামনে আনেন নির্মাতা। তিনি জানান, কয়েকদিন আগেই বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তার বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটির প্রেক্ষাপট ও বুবলীর চরিত্র প্রসঙ্গে সাইফ চন্দন জানান, একটি মফস্বল এলাকার চিত্র উঠে আসবে এখানে। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। প্রয়োজন হয় নেতৃত্বের। তখনই নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হন বুবলী।

সিনেমাটি প্রযোজনা করবে টাইগার মিডিয়া। সিনেমায় বুবলীর সঙ্গে প্রথম সারির একজন তারকাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এর আগে সাইফ চন্দনের আরও একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন বুবলী। সেটার নাম ‘কয়লা’। সেখানেও নায়িকাকে দেখা যাবে প্রতিবাদী এক নারীর ভূমিকায়।

বর্তমানে বুবলী অভিনীত কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আছে ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘রিভেঞ্জ’ ইত্যাদি। সম্প্রতি তিনি আত্মপ্রকাশ করছেন ওয়েব দুনিয়ায়। চরকিতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব ফিল্ম ‘টান’। রায়হান রাফির পরিচালনায় এতে তার বিপরীতে আছেন সিয়াম। সিনেমাটি মুক্তির পর ভূয়সী প্রশংসা পেয়েছে।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী