আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে
করোনার কারণে ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে আজ মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারো স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। ফলে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে। গতকাল সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খান।
আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে) করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির