ধর্ষণের বিরুদ্ধে ফারিণের অদম্য লড়াই
‘তরী এইচএসডিতে পড়ে। মা-বাবা আর ছোট ভাইকে নিয়ে তার পরিবার। তরীর বাসায় অনেক দিন বেড়াতে আসে দুঃসম্পর্কের চাচা বোরহান। তার আকাঙ্খা সৃষ্টি হয় তরীর প্রতি। কারণে-অকারণে তরীর পিঠে, উরুতে হাত রাখার চেষ্টা করতে থাকে সে। তরীর অস্বস্তি লাগে, কিন্তু বলতে ভয় পায়। চাচার পারিবারিক অবস্থা বেশ ভালো। তাই তরীর বাবাও তাকে গুরুত্ব দেয়। একদিন তরীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে চাচা। সেটা আবার ভিডিও ও করে রাখে। ভিডিও ছেড়ে দেবার ভয় দেখিয়ে দিনের পর দিন অকথ্য অত্যাচার করতে থাকে তরীর ওপর।’
একদিন এই ঘটনা সবাইকে বলে দেয় তরী। এরপর থানায় গিয়ে মামলা করে। ধর্ষণের বিরুদ্ধে শুরু হয় তরীর অদম্য লড়াই। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নারী দিবসের বিশেষ নাটক ‘কলঙ্ক’। যেখানে তরী চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, মিলি বাশার, মাসুম বাশার, এ আর এফ ডালিম, তারিক রাজু প্রমুখ।
আগামীকাল (৮ মার্চ) রাত ৯টায় বাংলা ভিশনে প্রচারিত হবে নাটকটি। এছাড়া রাত ১০টায় উন্মুক্ত করা হবে ইউটিউবে ‘লেজার ভিশন নাটক’ চ্যানেলে।
এমএসএম / এমএসএম
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান