ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে ৬০ হাজারের নিচে নামল শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১২:৫৩

ভারতে ধীরে ধীরে করোনা পরিস্থিতি উন্নতি হচ্ছে। দীর্ঘ ৮১ দিন পর ৬০ হাজারের নিচে নেমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই সময়ে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৪১৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫ জনে।

দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জনে। রোববার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ৭ লাখ ২৯ হাজার ২৪৩ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন করোনা জয়ীরা।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনামুক্ত হয়েছেন ৮৭ হাজার ৬১৯ জন। এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন করোনামুক্ত হয়েছেন।

প্রীতি / প্রীতি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র