‘লোকাল’ সিনেমায় বুবলীর নায়ক আদর
শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘তালাশ’ রয়েছে মুক্তির মিছিলে। তার আগেই এই জুটি আবারও সুখবর দিলেন। সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা।
এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুনে অংশ নিয়েছিলেন আদর-বুবলী।
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’
টাইগার মিডিয়া প্রযোজিত সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের ৯ মার্চ থেকেই শুরু হবে সিনেমার শুটিং, চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণ। ঢাকা ও ঢাকার বাইরে চলবে শুটিং। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।
এমএসএম / এমএসএম
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান