ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রুয়েটে কর্মরতদের ৮% সরল সুদে গৃহ নির্মাণে ঋণ দেবে রূপালী ব্যাংক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৯-৩-২০২২ দুপুর ৪:৩২
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রূপালী ব্যাংক লি. রুয়েট শাখার মধ্যে কর্পোরেট গ্যারান্টির আওতায় গৃহ নির্মাণে ১২০ কোটি টাকার একটি সমঝোতা স্মারক (চুক্তি) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রুয়েটে কর্মরত স্থায়ী শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ কর্পোরেট গ্যারান্টির বিপরীতে ৮% হারে সরল সুদে গৃহ নির্মাণে ঋণ পাবেন।
 
বুধবার (৯ মার্চ) সকালে ভাইসচ্যান্সেলরের কনফারেন্স রুমে রুয়েট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এবং রূপালী ব্যাংক লি. রুয়েট শাখার ব্যবস্থাপক মো. সেতাউর রহমান রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ১৫ বছর মেয়াদি ৮% হারে সরল সুদে এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।
 
সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, রূপালী ব্যাংক লি. রাজশাহী বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফখরুল হাসান, উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার এমএমজি তোফায়েল, রুয়েট কর্মকর্তা সমিতির আহ্বায়ক আরিফ আহম্মেদ চৌধুরী, রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মো. মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী ব্যাংক লি. রুয়েট শাখার এসপিও মো. খোরশেদ আলম।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম