করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২ শতাংশের নিচে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে। শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন। ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ সিলেট বিভাগের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
জামান / জামান
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০
চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই
নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে
‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’
নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি