পুঠিয়া উদীচীর সম্মেলনে সভাপতি শান্তি, সা. সম্পাদক হামিদ
‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পুঠিয়া শাখার সম্মেলন। শুক্রবার (১১ মার্চ) বিকেলে রাজশাহীর পুঠিয়া পি এন মডেল উচ্চ বিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সারোয়ার হোসেন শান্তিকে সভাপতি, আব্দুল হামিদ মণ্ডলকে সাধারণ সম্পাদক এবং ভারতী রাণী দাসকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ।
পুঠিয়া শাখা সংসদের সভাপতি সারোয়ার হোসেন শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ইশরাত জাহান নিতু, পচামাড়িয়া শাখা সংসদের আহ্বায়ক এসএম রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উদীচী রাজশাহী জেলা সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ, পুঠিয়া ও পচামাড়িয়া শাখা সংসদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার