স্পেনে কী করছেন দীপিকা?
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান এখন স্পেনে। সেখানে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘পাঠান’ ছবির শুটিং নিয়ে। আগামী বছরের শুরুতে মুক্তি পেতে চলেছে ছবিটি।
গেল তিন বছর ধরে ভক্তরা শাহরুখ খানের কামব্যাকের অপেক্ষায় দিন গুনছে। এমনই পরিস্থিতিতে করোনার রেশ কিছুটা কেটে উঠতেই ঝড়ের বেগে কাজ শুরু হয়েছে বলিপাড়ায়। ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে থেকে একের পর এক ছবির কাজ শেষ করেছেন তারকারা, সামনে আসে মুক্তির দিন। তবে করোনার তৃতীয় ঢেউ কোনোভাবেই আটকাতে পারেনি ছবির মুক্তিকে। কয়েকদিনের বিরতির পরই নিজ নিজ ছন্দে ফিরতে শুরু করেছে সিনেজগত।
এবার সেই তালিকাতে নাম লিখিয়ে ভক্তদের নজরের কেন্দ্রে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। একদিকে শাহরুখ খানের কামব্যাক, অন্যদিকে বি-টাউন ভক্তদের এই নস্টালজিয়া জুটি। দীপিকা পাড়ুকোনের বলিউডে পা রাখা ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। ওই ছবির আঁখো মে তেরি… গানটি আজও সমানতালে জনপ্রিয়। যদিও ছবি তৈরির সময় এই গানটি রাখার কোনো পরিকল্পনাই ছিল না। সেই সব এখন অতীত। এখন ভক্তদের মনে একটিই প্রশ্ন, নতুন লুকে কবে আবার সবাইকে তাক লাগাবে এ জুটি।
ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন, আগামী বছরের শুরুতেই মুক্তি, তাই হাতে বেশি সময় নেই। এখন পুরোদমে চলছে ছবির কাজ। স্পেনে রোমান্সে মেতেছেন দীপিকা-শাহরুখ, চলছে গানের সিকোয়েন্সের শুটিং। তারই মধ্যে অনবদ্য সূর্যাস্ত ফ্রেমবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা।
গোধূলির আলোয় রাঙা ফ্রেম এক কথায় যেন অনবদ্য। মুহূর্তে লাইক-কমেন্টে ভরে উঠল এই পোস্ট। ছবি শেয়ার করে পাঠান প্রসঙ্গে কিছু উল্লেখ না করলেও ভক্তদের কাছে পুরো ব্যাপারটাই স্পষ্ট। অন্যদিকে এই ছবিকে বলিউডের সেরার সেরা ছবি করে তুলতে বদ্ধপরিকর পরিচালক, তার কথায় এমন অ্যাকশন হিন্দি ছবিতে আগে দর্শকরা দেখেননি। তাই এখন কেবলই দিন গোনা ছাড়া কোনো উপায়ই নেই কিং খান ভক্তদের।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের