অভিনয় , পরিচালনা এবং একজন লেখক:কচি খন্দকার
এ সময়ের জনপ্রিয় অভিনেতা কচি খন্দকার বর্তমানে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা করছেন নিয়মিত। কুষ্টিয়ায় তার ছোটবেলার স্কুল জীবন থেকে তিনি অভিনয় এর সাথে জরিত ছিলেন । শুধু অভিনয় নয় একি সাথে লেখক এবং নাট্য পরিচালক বহু গুনে গুণান্বিত তিনি। চলতি বছরের বই মেলায় ‘এক ঢিলে দশ পাখি’ তার লেখা জনপ্রিয় টেলিফিল্মগুলোর কোলাস এর ২য় সংস্করণ বই প্রকাশিত হয়েছে যা পাঠক সমাজে ব্যাপক সাড়া লাভ করেছে।এ পর্যন্ত তিনি ৩৫টি একক নাটক এবং ১টি ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন ।তার লেখা ‘ক্যারাম’ সহ আরো অনেক নাটক জনপ্রিয়তা লাভ করেছে।অভিনয় জগতে তিনি কতটুক সার্থক হয়েছেন জিজ্ঞেস করা হলে তিনি আক্ষেপ করে বলেন তার অভিনয়ের মেধা অনুযায়ী আজ পর্যন্ত নাট্য জগতের পরিচালকরা তাকে সঠিক চরিত্রে মনোনীত করতে পারনেনি,তবে সামনে তার মেধা অনুযায়ী সঠিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি অবশ্যই অভিনয় করবেন ।তিনি আরও বলেন প্রত্যেকটি মানুষের কাজের পিছনে একটি স্বপ্ন থাকে তেমনি তার স্বপ্ন হলো চলচিত্র নির্মাণ করা ।তিনি তার প্রথম চলচিত্র নির্মাণের ব্যাপারে বেশ আশাবাদ ব্যাক্ত করেছেন।সবকিছু ঠিকঠাক থাকলে আনুষ্ঠানিক ভাবে প্রেস-কনফারেন্সের মাধ্যমে চলচিত্রের ব্যাপারে ঘোষণা দিবেন। দর্শকদের প্রতি তিনি বলেন , দর্শকরা বাংলাদেশি নাটক দেখার প্রতি যাতে আরো গতিশীল হয় সেজন্য সামনে আরও ভালো ভালো নাটক তিনি উপহার দিবেন বলে আশ্বাস জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের