সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হাকিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী,দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, এনএসআইয়ের যুগ্ম-পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, শাহ আরেফিন মাজার কমিটির সদস্য সচিব আলম সাব্বির প্রমুখ।
সভায় সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আসন্ন শাহ আরেফিনের ওরস ও বারণী মেলা স্নান সুন্দর পরিবেশে আইনশৃংখলা বজায় রেখে করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন নদীতে নানা নামে চাঁদাবাজি বন্ধে এবং কোন কোন জায়গায় চাঁদাবাজি হয় তার তালিকা প্রদানের জন্য সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied