ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

উৎসবমুখরতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলন উদ্বোধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ৪:৫৩
দীর্ঘ ৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মিলিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুর ১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
 
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কিমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
 
সম্মেলনে সভাপতিত্ব করেন শাহ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জহির। সম্মেলন সঞ্চালনা করেন শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান আলী।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম