আলোচনায় এম এ আলম শুভ'র লেখা গান
দেশের জনপ্রিয় গায়িকা পড়শী ও তরুণ গায়ক-সংগীত পরিচালক আভরাল সাহিরের গাওয়া ‘চল পাখি হয়ে উড়ি’ গানটি বেশ সাড়া ফেলেছে। গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া নাটক ‘হৃদ মাঝারে’ গানটি ব্যবহার করা হয়। যেটির পরিচালক মাহমুদ মাহিন।
পরে আলাদাভাবে গানটি উন্মুক্ত করা হয় সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ইতোমধ্যে ১৭ লাখের ও বেশি ভিউয়ার পেয়েছে গানটি। প্রকাশের পর নাটকের পাশাপাশি এই গানটিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এম এ আলম শুভর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। তিনি বলেন, ‘শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য এত সাড়া পেয়ে খুব ভালো লাগছে। মাত্র এক মাসে গানটির এই সাফল্যে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করি বছর শেষে এটি আরও ভালো অবস্থানে যাবে।’
উল্লেখ্য, ‘হৃদ মাঝারে’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়া আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, শরিফুল প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
Link Copied