ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৩৯ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২২ বিকাল ৬:১০

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। তিনি একজন পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে। একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ২৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৭৫ শতাংশ। আজ সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৪০৪ জন।

১৪ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ১১২ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৮ জন ও মহিলা ১০ হাজার ৫২৪ জন। ২০২০ সালের ৮ মার্চ থেকে সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১ হাজার ৯২২ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। রোগী সুুস্থতার হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১ জন পঞ্চাশোর্ধ্ব এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। 

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে