ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিকেলে ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১১:৩৯

সংক্ষিপ্ত এক সফরে ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রিন্স ফয়সাল। এসময় বিনিয়োগের বিষয়টি আগ্রহে থাকবে ঢাকার।

এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক পরামর্শ’ নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বুধবার (১৬ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস জানান, বেশ কয়েকটি বড় আকারের বিনিয়োগ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ।

এরই মধ্যে বাংলাদেশে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে সৌদি আরবের এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান এমনটি জানিয়েছেন।

এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি সহযোগিতার নথিতে সই হতে পারে। সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।

জামান / জামান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে